ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

dailymuktirsangram
মে ১৪, ২০২৬ ৭:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক :
ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

বুধবার দুপুরে জেলা শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, “ভারতে মুসলমানদের ওপর ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটছে। সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

বক্তারা আরো বলেন, “ধর্মীয় উসকানি ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কেও সোচ্চার হতে হবে। মুসলিম উম্মাহর ওপর নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সাজিদুর রহমান, মুফতি আলী আজম, মুফতি কামাল উদ্দিন কাসেমী ও মুফতি তানভীর সিরাজী। এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের হেফাজতে ইসলাম নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

Visited ৭ times, ৩ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।