নিজস্ব প্রতিবেদক:
সিলেট সদর উপজেলাধীন উমাইরগাও গ্রামে লতিফি হ্যান্ডস এর তত্বাবধানে দারুল মোস্তফা দাখিল মাদ্রাসা মসজিদের উদ্ভোদন উপলক্ষ্যে খতমে বুখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি)১০টায় খতমে কুরআনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে খতমে বুখারীসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ উদ্বোধন করেন উস্তাজুল ওলামা ওয়াল ক্বুররা আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ছোট সাহেব ফুলতলী ও হযরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।
অন্যান্য অতিথিদের মধ্যে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও বিশিষ্ট ওলামায়ে কেরাম ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর পূর্বে প্রধান অতিথি ৫০ জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল ও কয়েকজন এতিমের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। তাছাড়া সংযুক্ত দারুল মোস্তফা মাদ্রাসার শিক্ষা-ব্যয় পরিচালনার জন্য আল্লামা বড় সাহেব কিবলার দোয়া, ইজাযত ও প্রথম চাঁদা প্রদানের মাধ্যমে আল্লামা ছোট সাহেবকে ১নং সদস্য করে একটি ‘বদরি কাফেলা’ গঠন করা হয়, যার সদস্যগণ প্রতি বছর রমজানে এক হাজার টাকা করে চাঁদা প্রদান করবেন।
প্রধান অতিথি মহোদয় তাঁর দোয়াপূর্ব নসিহতে বলেন- আমাদের সব কাজ ইখলাসের সাথে করতে হবে এবং সব সময় মউতের কথা স্মরণ রাখতে হবে। এ সময় তিনি নব নির্মিত মসজিদ নামাজের মাধ্যমে আবাদ রাখার আহ্বান জানান।
উল্লেখ্য যে,সদর উপজেলার উমারগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী হাফেজ মাওঃ কয়েছুজ্জামান সাহেবের উদ্যোগে, লতিফী হ্যান্ডস এর মাধ্যমে যুক্তরাজ্য ও অন্যান্য দেশের প্রবাসী দীনদার ব্যক্তিগণের আর্থিক অনুদানে নব প্রতিষ্ঠিত দারুল মোস্তফা মাদ্রাসা মসজিদের কাজ সম্পন্ন হয়।

