ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

শান্তিগঞ্জে নিমার্ণকালেই ফোরলেন রাস্তার গাইডওয়াল ও ভিটবালীতে ধস

dailymuktirsangram
জানুয়ারি ২২, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

রুয়েব আহমেদ, সুনামগঞ্জ জেলা:

বহুল প্রত্যাশিত সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়ককে ফোরলেনে রুপান্তরিত করার অংশ হিসেবে সুনামগঞ্জ টেক্রটাইল ইন্সটিটিউট থেকে উজানীগাঁও পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু মন্ত্রনালয়ের অধীনে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে ২ কিলোমিটার কাজ চলমান রয়েছে। উক্ত নির্মাণ
কাজের টেন্ডার পায় ঠিকাধারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ৭৫ কোটি ৯৩ লক্ষ ২৮ হাজার ২ শত ৫২ টাকা ব্যয়ে নিমার্ণ কাজের চুক্তি সম্পাদিত হয় জুন ২০২৫ ইং সালে। নিমার্ণ কাজের মেয়াদ ২৮ মাস। চুক্তি অনুযায়ী ঠিকাধারী প্রতিষ্ঠান কাজ শুরু করে শান্তিগঞ্জ বাজার এলাকায়। রাস্তার দুই পাশে ভিটবালী দিয়ে ভরাট করে কাজ চলে পুরোদমে। রান্তার দক্ষিণ পাশে ভিটবালীর উপরে হালকা গাইড ওয়াল দিয়ে রাস্তার ঢালাইর কাজ চলমান রয়েছে। সরেজমিন ২২ জানুয়ারী বৃহস্পতিবার রাস্তার পাশ দিয়ে
হাটতে গিয়ে দেখা যায় রাস্তার ঢালাইর কাজ শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ করে
শান্তিগঞ্জ বাজারের পূর্ব দক্ষিণ পাশে কিছু অংশের গাইড ওয়ালে ফাটল ধরে ধস নামে এবং ভিটবালী ধসে বড় বড় গর্ত হয়েছে। গাইড ওয়ালে ফাটল ও ভিটবালী ধসে নামতে দেখে শান্তিগঞ্জ বাজারের সচেতন মহলেরন অনেকেই ধারণা এভাবে গাইড ওয়াল ও ওয়ালের নিচের ভিটবালী ধসে পড়লে কাজের শেষে সড়ক নিচের দিকে ধেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাৎক্ষনিকভাবে অত্র ঠিকাধারী প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনিয়ার সাকিব এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে যায়গায় গাইড ওয়াল ও ভিটবালীতে হালকা ধসেছে সেই জায়গা মেরামত করে দেয়া হবে এবং এখানে
ড্রেন ফুটপাথ এবং গাইড ওয়াল নির্মাণ করা হলে উক্ত জায়গায় আর ধস নামবে না।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড.
মোহাম্মদ আহমদ উল্লাহর সাথে মোবাইল ফোনে বার বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

Visited ২৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।