ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

যানজট নিরসনে কোর্ট বাজার সড়কে ডিভাইডার, ফুটপাত দখলমুক্ত ও আলাদা পার্কিংয়ের ঘোষণা

dailymuktirsangram
জানুয়ারি ৪, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

আর.জ রাফি, উখিয়া কক্সবাজার প্রতিনিধি:

উখিয়া উপজেলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র কোর্ট বাজারে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে অবশেষে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোর্ট বাজার সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কের মাঝখানে ডিভাইডার স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে ফুটপাতের অবৈধ দোকান সরিয়ে নেওয়া, টমটম ও সিএনজিচালিত অটোরিকশার জন্য আলাদা পার্কিং ব্যবস্থার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ডিভাইডার স্থাপনকালে কোর্টবাজার ব্যবসায়ী নেতারা জানান, “বাজারের মূল সড়ক দীর্ঘদিন ধরে যানজটের কবলে পড়ে ছিল। সাধারণ মানুষ, ক্রেতা-বিক্রেতা সবাই ভোগান্তিতে পড়তেন। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছি। কোর্ট বাজারে আর ফুটপাতের দোকান থাকবে না, টমটম ও সিএনজির জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু করা হবে।”

বাজারের অনেক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা মনে করছেন, কোর্টবাজার দোকান মালিক সমিতির নবনির্বাচিত দক্ষ নেতৃত্বের সুফল ইতোমধ্যে বাজারে দৃশ্যমান হতে শুরু করেছে। ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই ধারা অব্যাহত থাকলে কোর্ট বাজার শিগগিরই একটি আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ বাজারে রূপ নেবে।

এ বিষয়ে কোর্ট বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম মার্কেটের ভেতরে টয়লেট ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক পরিবেশ ঠিক করার জন্য। এখন আমরা দেখছি একের পর এক সমস্যা সমাধান হচ্ছে। তবে কোর্ট বাজারের দুই পাশে অন্তত দুটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে মানুষ নিরাপদে রাস্তা পার হতে পারবে। এটি এখন সময়ের দাবি।”

ব্যবসায়ী সমবায় সমিতির প্রতি এই বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, ফুটওভার ব্রিজ নির্মাণ হলে দুর্ঘটনা কমবে, একই সঙ্গে বাজার এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে।

এদিকে কোর্টবাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের এ উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা বলেন, আলহামদুলিল্লাহ—এই উন্নয়ন কার্যক্রমের জন্য সমিতি অবশ্যই প্রশংসার দাবিদার। তবে একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, কোনো সদস্য যেন অহংকারের বশবর্তী হয়ে কোনো ছোট ব্যবসায়ীর ওপর জুলুম বা বৈষম্যমূলক আচরণ না করেন।

সবশেষে ব্যবসায়ী ও সাধারণ জনগণের কণ্ঠে একই প্রত্যাশা—কোর্ট বাজারের এই উন্নয়ন কার্যক্রম যেন কেবল শুরুতেই থেমে না থাকে, বরং ইনশাআল্লাহ এটি উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছে পুরো উখিয়া উপজেলার জন্য একটি আদর্শ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়।

Visited ১৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।