বালাগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলার আওতাধীন দেওয়ান বাজার ইউনিয়ন শাখার ২০২৫-২০২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। ২৫ জুন, ২০২৫ ঈসায়ী, শুক্রবার বিকাল ৩টায়, স্থানীয় হোসেন পুর ইবতেদায়ী মাদ্রাসা হলরুমে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের বালাগঞ্জ উপজেলা সহ সভাপতি রেদওয়ান আহমদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বালাগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদ, অফিস সম্পাদক শেখ মাহমুদ হাসান, সহ অফিস সম্পাদক আহমদ হাসান জুমান, সদস্য শেখ তাওহীদ,মাহফুজ আলম তুহিন৷
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে শাকিল আহমদ-কে সভাপতি, জাকির হোসেন নাইম-কে সাধারণ সম্পাদক ও আরিফুল ইসলাম জামিল-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি ,জাসেদ আহমদ সহ-সাধারন সম্পাদক মামুন আহমদ,হাবিবুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক ,সাদিকুর রহমান,প্রচার সম্পাদক,সাব্বির আহমদ সহ-প্রচার সম্পাদক নূরুল আমিন, রাসেল আহমদ, অর্থ সম্পাদক শরিফ উদ্দিন মিলন, অফিস সম্পাদক অপু আহমদ সহ-অফিস সম্পাদক আব্দুর রাজ্জাক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাসান আহমদ , সহ-প্রশিক্ষণ সম্পাদক,আব্দুল মুকিদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হুসাইন আহমদ, সহ- শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মুক্তাদির সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসানান আহমদ,আব্দুল মুমিন, সদস্য- সাজেল আহমদ,মঞ্জুর আহমদ,রাহিম আহমদ,মাহিদ আহমদ,লায়েক আহমদ,হামিদুর রহমান নাইম৷

