ওসমানীনগর উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলার অধীনস্থ কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখার উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ২৮ জুন ২০২৫, শনিবার সকাল ১১ ঘঠিকায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
শাখার সভাপতি শুয়াইব সারওয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিয়ান ইসলাম নাহিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল কাইয়ুম রাফি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ দয়ামীর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আতাউর রহমান,বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মুহাম্মদ শামছুল ইসলাম, নাজির বাজার আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন ছায়েম,দয়ামীর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমদ।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া কুরুয়া মাদ্রাসা শাখার সহ-সভাপতি আব্দুর রহিম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রাজ্জাক জাকির, প্রশিক্ষণ সম্পাদক রাহি জায়গীরদার,নাঈম উদ্দীন, মাহদি শেখ প্রমুখ।
নিজ কুরুয়া- মিরদারচক বায়তুন নুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নিজাম উদ্দীন এর দুয়া’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

