ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

ককটেল বিস্ফোরণ মামলায় ধুনটে ইউনিয়ন আ’লীগ নেতাকে গ্রেপ্তার

dailymuktirsangram
জানুয়ারি ৪, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামান (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহলিয়াবাড়ী গ্রামের মৃত বাহাজ উদ্দিন শেখের ছেলে। তিনি বর্তমানে গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ জানায়, গত শনিবার (৩ জানুয়ারি) রাতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণি ও এসআই মো. হায়দার আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানের অংশ হিসেবে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বাঁশপাতা গ্রামের নূরজ্জামান শেখের ছেলে যুবদল নেতা রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এফআইআর নম্বর ৭ এবং জিআর নম্বর ২২৭।
ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়। মামলায় মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।k

Visited ৩৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।