ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

নাসিরনগরে মাদক মুক্ত করতে একাট্টা গ্রামবাসী

dailymuktirsangram
জুন ২৮, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোযযাম্মিল হক, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
মাদকের বিস্তার ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন গ্রামবাসী। ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে মাদকাসক্তরা। অঙ্কুরেই বিলীন হয়ে যাচ্ছে তরুণদের সম্ভাবনাময় ভবিষ্যৎ। শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র মাদকের প্রভাবে অতিষ্ঠ অভিভাবক ও গ্রামের সচেতন মহল। প্রশাসনের হস্তক্ষেপেও কার্যকরী কোন সুফল পাচ্ছেনা বলে দাবি গ্রামবাসীর। এমন পরিস্থিতিতে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করে মাদক সেবনকারীদের বিরুদ্ধে একাট্টা হওয়ার ঘোষণা দিয়েছেন নাসিরনগর উপজেলা গোকর্ণ গ্রামের বাসিন্দারা। সিদ্ধান্ত হয় মাদকবিরোধী কমিটি গঠন করার। যেকোনো মূল্যে গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে গ্রামবাসী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় এলাকাবাসী কীভাবে মাদক প্রতিরোধ করা যায় সে বিষয়ে মতামত পেশ করেন।

২৭ জুন শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামবাসী উদ‍্যোগে  “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাচাঁই প্রজম্ম, বাচাঁই জীবন” এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় নতুন বাজারে মাদক বিরোধী এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের এবং যারা মাদক গ্রহণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে গ্রামবাসী মতামত প্রদান করেন। মাদক নির্মূলে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়।

এমনকি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ও থানা অফিসার ইনচার্জকে অবগত করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  বিশিষ্ট সর্দার বসির উদ্দিন বাচ্চু । প্রধান অতিথি ছিলেন গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন।  হাফিজুর রহমান খান শিবলীর  সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন , গোকর্ণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত )  সঞ্জিত কুমার দেব, ইউপি সদস্য  মাসুকুর রহমান, ইউপি সদস্য আবদুল আলীম, এ কে এম খালেদ, ইদ্রিস খান, কামরুল হাসান , মাওলানা মোশারফ হোসাইন, সৈয়দ মোহাম্মদ নোমান,হাবিবুর রহমান, শের আলী, মোহাম্মদ আনু মিয়া, জুলহাস মিয়া, মোহাম্মদ শরীফ আহমেদ প্রমুখ।

সভায় গোকর্ণ গ্রামের বিভিন্ন বয়সী কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, এলাকায় দিনদিন মাদকে ছেঁয়ে গেছে। বিশেষ করে বেড়িবাঁধসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে  মাদকের রমরমা আসর বসে । উঠতি বয়সের যুবক ও তরুণরা মাদক সেবন করেন। মাদকের টাকার জোগাড় করার জন্য এলাকায় চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে।

সভায় এলাকার বিভিন্ন বয়সী সচেতন নাগরিকদের নিয়ে মাদক নির্মূল কমিটি ঘোষণা করা হয় । কমিটির সদস্যরা প্রতিদিন ও রাতে এলাকায় মাদকের সম্ভাব্য স্থানে পাহাড়া দিবেন।

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের  প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সভায় বক্তারা বলেন, আগামীতে মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নিয়ে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পুলিশকে আরও তৎপর হয়ে দায়িত্ব পালন ও সবাইকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। উপস্থিত লোকজন বলেন, আমরা গ্রামবাসী চাইলেই কেবল এই গোকর্ণ গ্রামকে মাদকমুক্ত করা সম্ভব।

Visited ১৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।