আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতে বিভিন্ন মামলার ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাতে ধুনট থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে সিআর পরোয়ানাভুক্ত ১২ জন, জিআর পরোয়ানাভুক্ত ২ জন, নিয়মিত মামলার ১ জন এবং পূর্বের মামলার ৫ জন আসামি রয়েছেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক, এফআইআরভুক্ত ও অন্যান্য অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানের পর আসামিদের ধুনট থানায় হেফাজতে নেওয়া হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ২০ জনকেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Visited ২২ times, ১ visit(s) today
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

