ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

প্রবাসে নোয়াখালীর আব্দুল আউয়াল নামে এক বাংলাদেশীর মৃত্যু :পরিবারে শোকের ছায়া

dailymuktirsangram
জানুয়ারি ৩, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
প্রবাসে নোয়াখালীর আব্দুল আউয়াল নামে এক বাংলাদেশী মৃত্যু বরণ করেছেন। হতাশা ও স্ত্রীর সাথে মনোমালিন্যতার কারণেই হার্ট অ্যাটাকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বলে দাবি করেন তার মা রওশন আরা বেগম। মায়ের কাছে ছেলের সর্বশেষ দোয়ার আবেদন ছিল, আল্লাহ যেন আমার মৃত্যুটা প্রবাসেই করেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাফেজ সৈয়দ আহমেদের বাড়িতে গেলে নিহতের মা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ছেলে দুই মাস ১৫ দিনের ছুটিতে থাকা অবস্থায় একটা দিনও শান্তিতে কাটাতে পারেনি তার স্ত্রীর কারণে। সারাদিন বাড়িতে ঝগড়া ও মনোমালিন্যতায় কাটতো ছেলের। বউকে সান্ত্বনা দিতে কক্সবাজার ও ঘুরতে নিয়েছিল ছেলে। সর্বশেষ অতিষ্ট হয়ে বউকে না জানিয়ে প্রবাসে চলে যান ছেলে। যাওয়ার সময় ছেলে সর্বশেষ মায়ের কাছে বলেছেন, আল্লাহ যেন আর এই দেশে আমাকে না আনে, আমার মৃত্যুটা যেন বিদেশে হয়।

জানা যায়, এক ভাই এক বোনের মধ্যে আব্দুল আউয়াল পরিবারের বড় সন্তান, ছোটবেলায় বাবাকে হারিয়ে পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরতে হয় তাকে, টিউশনি ও ঔষধ কোম্পানিতে চাকরি করে সংসার চালাতেন আব্দুল আউয়াল, প্রায় ৪ বছর পূর্বে নোয়াখালীর সোনাপুর এলাকায় সুরাইয়া জাহানের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। তাদের সংসারে রয়েছে তিন বছরের একটি কন্যা সন্তান। বিয়ের পর থেকে মা এবং বোনকে বাড়িতে রেখে বাসায় যাওয়ার দাবী ছিলো স্বামীর কাছে স্ত্রী সুরাইয়া জাহানের। কিন্তু একমাত্র মাকে একা রেখে স্ত্রীর মন জয় করতে না পারায় মৃত্যু পথযাত্রী হতে হলো এই রেমিটেন্স

Visited ১৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।