ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

সরিষাবাড়ীতে মুরগী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

dailymuktirsangram
মে ১৯, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

আল আমিন হাসান , বিশেষ প্রতিনিধিঃ

জামালপুর সরিষাবাড়ীতে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি ( দাবি )কর্তৃক আয়োজিত মুরগীর বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানটি ব্রাক সরিষাবাড়ী শাখা ( বাউসী ) কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন ব্রাক সরিষাবাড়ী শাখা , সরিষাবাড়ী এরিয়া , টাঙ্গাইল -৩ ।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার মোঃ ইউনুস আলী ভূঁইয়া ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ও ভেটেনারি সার্জন ডাক্তার সুলতান সরকার ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার প্রগতি মোঃ রোকনুজ্জামান , শাখা ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম , সিনিয়র শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান হাবিব সহ উক্ত অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং সদস্যরা ।

অনুষ্ঠান শেষে উক্ত প্রতিষ্ঠানের ২০ জন সদস্যকে ১০ টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয় ।

Visited ১০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।