ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

শান্তিগঞ্জে প্রতারক স্বাধীন গ্রেপ্তার

dailymuktirsangram
মে ২৪, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

 

ইমরানুল হাসান, শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে প্র’তা’র’ণা মামলায় গ্রে’প্তা’রী পরোয়ানা ভূক্ত আসামী ও গণঅধিকার পরিষদ নেতা জাকারিয়া আহমদ স্বাধীনকে গ্রে’প্তা’র করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

আটক জাকারিয়া আহমদ স্বাধীন শান্তিগঞ্জ থানা এলাকার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার(২৩ মে) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) অলিউল্লাহ’র নির্দেশনায় থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নুরুজ্জামান, উপ সহকারী পরিদর্শক(এএসআই)ইব্রাহীম আল সুমনসহ সঙ্গীয় ফোর্স শান্তিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চজবাজার থানার প্রতারণা করে টাকা আত্মসাতের মামলার পরোয়ানাভূক্ত আসামী।

শান্তিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) অলিউল্লাহ জানান, আটক জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চজবাজার থানার প্রতারণা মামলার পরোয়ানাভূক্ত আসামী এবং সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে চালান দেয়া হয়েছে।

Visited ৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।