ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

বগুড়া -৫ (ধুনট – শেরপুর) মনোনয়নপত্র যাচাই শেষে ৪ জনের বৈধ ঘোষণা একজনের অবৈধ।

dailymuktirsangram
জানুয়ারি ৩, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি:
বগুড়া-৫ (ধুনট–শেরপুর) সংসদীয় নির্বাচনী আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচ প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারটির মনোনয়ন বৈধ এবং একটি মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত আলহাজ্ব দবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আলহাজ্ব মীর মাহমুদুর রহমান চুন্নু এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী শিপন কুমার রবিদাস।
অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী খান কুদরত-ই-সাকলাইনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
শনিবার বিকাল ৪টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
এর আগে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের নির্ধারিত আইন ও বিধি অনুযায়ী মনোনয়নপত্রগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্ত দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা চাইলে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।

Visited ২০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।