ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দরগাপাশা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

dailymuktirsangram
ডিসেম্বর ৩১, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

 

রুয়েব আহমেদ, সুনামগঞ্জ জেলা :
আপোষহীন নেত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে শান্তিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ২টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়ার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদারের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল পূর্ববর্তী শোক সভায় বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক মেম্বার মুকিদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন বিএনপি নেতা হুসবান আহমদ চৌধুরী, দিলদার আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মুরাদ আহমদ চৌধুরী, ইউপি সদস্য মাসিক আলী, মো: আলেক উদ্দিন, আবুল হাসনাত, সুমন আহমদ, দুলাল আহমদ, যুবদল নেতা শ্যামল চৌধুরী, মোহাম্মদ আলী চৌধুরী, টিপু চৌধুরী, বিএনপি নেতা মুকিত মিয়া, ইউনুছ আলী, রাজিব আহমদ, দরগাপাশা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ নুরুল আমিন, মাওলানা বেলাল আহমদ সহ দরগাপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ সহ প্রমুখ। শোকসভা পরবর্তী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ তাজিম উদ্দিন এবং দোয়া পরিচালনা করেন দরগাপাশা মোকামবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান।

Visited ২০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।