ঢাকাশনিবার , ১৬ মে ২০২৬
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

শিক্ষার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই – আরিফুল হক চৌধুরী

dailymuktirsangram
মে ১৬, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

মো.মামুনুর রশিদ, গোয়াইনঘাট প্রতিনিধিঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরি করতে হবে। দক্ষ শ্রমিক তৈরি করতে যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন এবং কর্মসংস্থানের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ অত্যন্ত জরুরি। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বহুগুণ বাড়িয়ে দেয় শিক্ষিত দক্ষ শ্রমিক। তিনি বলেন,এলাকার প্রতিনিধিত্ব করতে হলে এলাকার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এবং শিক্ষিত বেকারের সংখ্যা কমাতে লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক বা মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরো বলেন,এলাকার উন্নয়ন হচ্ছে চলমান কাজ।উন্নয়ন কাজ আটকে থাকবে না,ধারাবাহিকভাবে হবে। আমাদেরকে শিক্ষিত ও দক্ষ শ্রমিক তৈরিতে গুরুত্ব দিতে হবে। তবেই দেশে শিক্ষিত বেকারত্বের সংখ্যা ও বিদেশে গিয়ে কাজ না পাওয়ার হতাশা ও বিভিন্ন রকম হয়রানি থেকে শ্রমিকরা মুক্তি পাবে। মন্ত্রী বলেন তার জন্য আমি অন্ততপক্ষে চারটি ইংরেজি আরবি জাপানি ও কোরিয়া ভাষা শিখতে প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করবো।

শনিবার, ১৬ মে দুপুরে গোয়াইনঘাট উপজেলার তোয়কুল কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।

গোয়াইনঘাট সফরের অংশ হিসেবে তিনি প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত তোয়াকুল কলেজের আশ্রায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং রুস্তমপুর ইউনিয়নের পিয়াইন নাতারখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

তোয়াকুল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শামসু উদ্দিন আল আজাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড ( এন বি আর) এর মহাপরিচালক রাকিব আল হাফিজ। তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ,দপ্তর সম্পাদক খায়রুল আমিন।

এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম,সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,উপজেলা যুবদলের আহবায়ক শাহজাহান সিদ্দিকী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,তোয়াকুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল কাদির,রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব,যুবদল নেতা হেলাল আহমদসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Visited ১০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।