ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

ইরান কোন চাপ ও হুমকির কাছে নতি স্বীকার করবে না : আয়াতুল্লাহ আলী খামেনি

dailymuktirsangram
জানুয়ারি ৪, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক :

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশি-বিদেশি কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার করেছেন। জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে চলা কয়েক দিনের অস্থিরতার পর বিক্ষোভকারীদের সহায়তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে আসার হুমকির মুখে তিনি এই কঠোর অবস্থান নিলেন। এদিকে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গত কয়েক দিনের বিক্ষোভে ধরপাকড়ের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।
– রয়টার্স

শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র শত্রুর কাছে নতি স্বীকার করবে না এবং দাঙ্গাকারীদের যথাযথ শিক্ষা
দেওয়া হবে।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত রোববার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখন পর্যন্ত ১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং বহু মানুষকে আটক করা হয়েছে। ইরানের মুদ্রার মান দ্রুত পড়ে যাওয়ায় নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতিতে যে ধস নেমেছে, তার প্রতিবাদেই এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কর্তৃপক্ষ এই অস্থিরতা মোকাবিলায় দ্বিমুখী নীতি গ্রহণের চেষ্টা করছে। তারা বলছে, অর্থনীতি নিয়ে বিক্ষোভ ন্যায়সঙ্গত এবং আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে। তবে রাস্তার সহিংস সংঘর্ষের সময় কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস ব্যবহার করা হচ্ছে।

ভেনিজুয়েলায় মার্কিন হামলার নিন্দায় সরব গোটা বিশ্বভেনিজুয়েলায় মার্কিন হামলার নিন্দায় সরব গোটা বিশ্ব
মাদুরোকে বন্দি করে দেশের বাইরে নেয়া হয়েছে: ট্রাম্পমাদুরোকে বন্দি করে দেশের বাইরে নেয়া হয়েছে: ট্রাম্প
মুদ্রার মান কমে যাওয়ায় বাজারের ব্যবসায়ীদের উদ্বেগের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, বাজারের ব্যবসায়ীরা সঠিক ছিলেন। তারা ঠিকই বলেছেন, এই অবস্থায় ব্যবসা করা অসম্ভব। তিনি আরও যোগ করেন, আমরা বিক্ষোভকারীদের সাথে কথা বলব, কিন্তু দাঙ্গাকারীদের সাথে কথা বলে কোনো লাভ নেই। দাঙ্গাকারীদের তাদের জায়গায় ফিরিয়ে দিতে হবে।

সহিংসতার খবরগুলো মূলত ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর ছোট শহরগুলো থেকে আসছে, যেখানে বেশ কয়েকজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছেন। কুর্দি মানবাধিকার সংস্থা ‘হেনগাও’ শুক্রবার রাতে জানায় যে, তারা ১৩৩ জন গ্রেপ্তার ব্যক্তিকে শনাক্ত করেছে, যা আগের দিনের তুলনায় ৭৭ জন বেশি।

শুক্রবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত, তবে ইরানের বিরুদ্ধে তিনি কী ধরনের পদক্ষেপ নেবেন তা স্পষ্ট করেননি। উল্লেখ্য, গত গ্রীষ্মে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল।

এই হুমকির ফলে ইরানের নেতাদের ওপর চাপ আরও বাড়ল। দেশটির অর্থনীতি সংকুচিত হচ্ছে এবং সরকার কিছু অঞ্চলে পানি ও বিদ্যুৎ সরবরাহ করতে হিমশিম খাচ্ছে। ২০২৩ সালে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান আঞ্চলিকভাবে বেশ কিছু কৌশলগত ধাক্কা খেয়েছে।

ইসরাইলি হামলায় তাদের শক্তিশালী সহযোগী হিজবুল্লাহ বিপর্যস্ত হয়েছে, সিরিয়ায় ঘনিষ্ঠ মিত্র বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন এবং মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শীর্ষ সামরিক নেতারা নিহত হয়েছেন।

Visited ৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।