ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. আইন
  2. আবহাওয়া
  3. ইতিহাস
  4. ইসলাম
  5. ইসলামি আইনের শাসন
  6. ঐক্য
  7. খেলা
  8. খেলাফত
  9. জাতীয়
  10. ধর্মীয় খবর
  11. বিনোদন
  12. বিশ্ব
  13. মতামত
  14. মানবাধিকার
  15. মুসলিম উম্মাহ'র মুক্তি
আজকের সর্বশেষ খবর

কমিউনিটি ক্লিনিকে প্যারামেডিক নিয়োগ চাই :কেন্দ্রীয় সভাপতি’র বার্তা

dailymuktirsangram
জুন ২৬, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা প্রতিনিধি :
বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশন (BCPA) দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি প্যারামেডিক নিয়োগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনাব আবু হানিফ বৃহস্পতিবার (২৬জুন) এক বিবৃতিতে বলেন, “স্বাস্থ্যসেবার প্রান্তিকীকরণ এবং মানোন্নয়নের জন্য প্রশিক্ষিত প্যারামেডিক নিয়োগ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, দেশে বর্তমানে প্রায় কয়েক হাজার পাস করা কমিউনিটি প্যারামেডিক বেকার রয়েছেন। অথচ প্রতিটি কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত জনবল না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

বাংলাদেশে ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক রয়েছে। যদি এসব ক্লিনিকে নিয়মিতভাবে দক্ষ কমিউনিটি প্যারামেডিক নিয়োগ দেওয়া হয়, তাহলে প্রাথমিক চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে।

BCPA কর্তৃপক্ষ সরকারের কাছে আহ্বান জানিয়েছে যেন দ্রুত সময়ের মধ্যে নীতিমালা অনুযায়ী প্যারামেডিক নিয়োগের বিষয়টি বাস্তবায়ন করা হয় ।

Visited ১৭৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “dailymuktirsangram” কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।