আধ্যাত্মিক রাজধানী সিলেটের ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে ক্বিরা’আতুল কুরআন পরিষদ সিলেট এর উদ্যোগে হযরত শাহ জালাল রাহিমাহুল্লাহ এর ঈসালে সাওয়াব উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।
প্রতি বছর এই সম্মেলনে হাজার হাজার কুরআন প্রেমীদের মিলনমেলা ঘটে। কুরআনের মধুর সুরে সিলেটবাসী মুগ্ধ হোন।
উক্ত আন্তর্জাতিক সম্মেলনে মহাগ্রন্থ আল কুরআন থেকে সুললিত কন্ঠে তেলাওয়াত করবেন যথাক্রমে বিশ্বের শ্রেষ্ঠ ক্বারীদের অন্যতম
শাইখ আহমাদ আল জাওহারী (মিসর)
ক্বারী আনওয়ারুল হাসান শাহ বুখারী ক্বাদেরী (পাকিস্তান)
ক্বারী মাহদী গোলাম নেযাদ (ইরান)
ক্বারী মুহাম্মাদ নাযীর আসগার (ফিলিপাইন)
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব কবি কালাম আজাদ, সভাপতিত্ব করবেন দরগাহে শাহজালাল রাহ. এর সরেক্বৌম জনাব ফতেহ উল্লাহ আল আমান।
এছাড়াও তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করবেন দেশসেরা ক্বারী ও ইসলামী সংগীত শিল্পীবৃন্দ।

